28 C
Dhaka
Sunday, May 10, 2026
Google search engine
Homeরাজনীতিউপদেষ্টাদের শনিবারের কর্মসূচি বাতিল

উপদেষ্টাদের শনিবারের কর্মসূচি বাতিল

আগামীকাল শনিবারের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘আউটডোর’ কর্মসূচি বাতিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর যমুনায় উপদেষ্টাদের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা জানান, উপদেষ্টারা শনিবার কোনো ‘আউটডোর’ অনুষ্ঠানে যাবেন না। সাপ্তাহিক ছুটির হওয়ায় সশরীর সরকারি দপ্তরেও যাবেন না। দাপ্তরিক কোনো কাজ থাকলে, তা ভার্চ্যুয়ালি করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্যান্য উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা ও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়।

পুলিশের কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর হাদির গুলিবিদ্ধ হওয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। এমতাবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, শনিবার সশরীরের পরিবর্তে দাপ্তরিক কার্যক্রম থাকলে উপদেষ্টাদের ভার্চ্যুয়ালি তা করতে বলা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নির্বাচনের সময় সাহিংসতা হয়। এ রকম ঘটনা ঘটতে পারে। এসব বিষয় মাথায় রেখে রাজধানীর পাশাপাশি সারা দেশেই নিরাপত্তা জোরদার করছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার বাসভবনে পুলিশের আইজিপিসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। এসব বিষয়ে সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, হাদির ঘটনার পর আমরা সার্বিক নিরাপত্তা জোরদার করেছি। তল্লাশি অভিযান, চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।

৬৫/১০০ ১টি সোর্স থেকে যাচাইকৃত।
আমরা ছাড়াও প্রকাশ করেছে: Banglastream
রাজনীতি প্রতিবেদক
রাজনীতি প্রতিবেদক
AI-powered রাজনীতি content writer managed by NewsForge
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments